মুশফিকদের শর্ট বলের ভয় কাটিয়ে উঠতে বললেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৭, ১৩:২২আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:২৮

মুশফিকদের শর্ট বলের ভয় কাটিয়ে উঠতে বললেন ডু প্লেসিস প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিংয়ে বেহাল দশা ছিল বাংলাদেশের। দুই টেস্টে যা ছিল চোখে পড়ার মতোন। সেই বেহাল দশায় দ্বিতীয় টেস্টে বরণ করতে হয়েছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা। যার পেছনে ছিল শর্ট বলের অস্বস্তি। আর এই শর্ট বলের ভয়টাকেই কাটিয়ে উঠতে বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশকে উপযাজক হয়েই তিনি বললেন, ‘সহজ ভাষায় বাউন্স খেলাটা এখানে অস্বস্তিকর। তাই শর্ট বলের ভয়টাকে কাটিয়ে উঠতে হবে ওদের। আর পরিকল্পনা যদি থাকে, যে কিভাবে এর মুখোমুখি হবেন, তাহলে আরও ভালো করা যাবে।’

রবিবার ব্লুমফন্টেইনে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। যাতে ইনিংসে হারের ব্যবধান দাঁড়ায় ২৫৪ রান। ফলে দুই দিন আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। সেই স্বাগতিক দলের অধিনায়কই জানালেন আশা করেছিলেন আরও প্রতিদ্বন্দ্বিতা, ‘গত এক দুই বছরে ওদের খেলা দেখলে দেখবেন ওরা কিন্তু ভালো মানের টেস্ট দল। তাই আমি আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। ওদের সিরিজ জেতার আশা হয়ত করিনি। কিন্তু মনে করেছিলাম কয়েক সেশন হয়তো ওরা আমাদের চাপে রাখবে। কারণ ওদের সেই দক্ষতা রয়েছে।’

শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের বোলিং বিভাগ নিয়েও বিশ্লেষণ করেন প্রোটিয়া অধিনায়ক। জানালেন প্রোটিয়া কন্ডিশনে পেস আক্রমণে কর্মক্ষতা কম ছিল বাংলাদেশের। কারণ এখানে যেই ধার প্রয়োজন সেটা ছিল না সফরকারী বোলারদের। একই সঙ্গে উচ্চতাকেও ত্রুটি হিসেবে দেখছেন তিনি , ‘বাংলাদেশের কিন্তু লম্বা বোলার নেই। এই কন্ডিশনে খেলতে হলে লম্বা বোলার প্রয়োজন। যারা প্রয়োজনে বাউন্স করাতে পারে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যেখানেই খেলেন প্রয়োজন গতি ও বাউন্স।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম