চিকিৎসকের উপদেশ উপেক্ষা করেই খেলেছিলেন মুশফিক!

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৫:৩৯

চিকিৎসকের উপদেশ উপেক্ষা করেই খেলেছিলেন মুশফিক! ব্লুমফন্টেইন টেস্টের তৃতীয় দিন মাথার হেলমেটে আঘাত লেগেছিল মুশফিকুর রহিমের। ১২তম ওভারে ডুয়েন অলিভিয়ের শর্ট বল হেলমেটে লাগার পর মুশফিক ব্যথায় যে কাতরাচ্ছিলেন তা বুঝা যাচ্ছিল স্পষ্টই। তখন দৌড়ে মাঠে চলে আসেন দক্ষিণ আফ্রিকার টিম ডক্টর ও ম্যানেজার মুহাম্মদ মুসাজে। কারণ দলীয় চিকিৎসক ছড়াই সফরে রয়েছে বাংলাদেশ। প্রোটিয়া এই চিকিৎসক তাৎক্ষণিক মাঠ ছেড়ে যেতে বলেছিলেন মুশফিককে। বাংলাদেশ অধিনায়ক তাৎক্ষণিক উঠে দাঁড়ালেও পরবর্তী বিশ্লেষণের জন্য তাকে মাঠ ছাড়ার উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ না শুনেই মাঠে খেলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক? এর উত্তরটা শুনুন তার মুখেই, ‘মাথায় বল লাগার পর অনেক ব্যথা লাগছিল। কিন্তু সেবা পাওয়ার পরই সিদ্ধান্ত নেই দলের জন্য থাকতে হবে আমাকে। এই সময় মুসাজের সঙ্গে ও আমাদের ফিজিওর সঙ্গে কথা বলেছি। তখন তাদের বলেছিলাম ১০-১৫ মিনিট ব্যাট করতে না পারলে আমি মাঠ ছেড়ে আসবো।’

এরপরেই আউট হওয়ার পর হাসপাতালে যান মুশফিক।  সেখানে কিছু পরীক্ষা করানো হয় মুশফিকের। তখনই জানা যায় সুস্থ আছেন তিনি। তখন অবশ্য মুশফিক মাঠ ছেড়ে বেরিয়ে গেলে বিপদেই পড়তে হতো বাংলাদেশকে। এমন পরিস্থিতি এড়াতে দীর্ঘ দিন ধরেই আলোচনা হচ্ছে ‘কনকাশন সাবস্টিটিউট’ মাঠে নামানোর। তবে এই বিষয়টি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে রাখার অনুমোদন মেলেনি আইসিসির কাছ থেকে। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে এর পরীক্ষামূলক ব্যবহারের কথা রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী