আফগানদের কোচ ডিন জোন্স

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১১:৩৯আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১১:৪৩

বিপিএল দল চিটাগং কিংসের কোচিং স্টাফদের হয়েও এক সময় দায়িত্ব পালন করেছেন ডিন জোন্স। সম্প্রতি আফগানিস্তান টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডিন জোন্স।  তাতে কণ্ঠ দিয়ে মাতিয়েছেন আফগানিস্তান দর্শকদের। সেই জনপ্রিয়তা থেকেই তাকে আফগানিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তী কোচ হিসেবে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপে আফগানিস্তানের ভার সামলাবেন তিনি।

সামনে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলবে আফগানিস্তান। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে অপরাজেয় হয়ে অবস্থান করছে তারা। পয়েন্ট টেবিলে ৮১ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সামনে রয়েছে আয়ারল্যান্ড।

গত আগস্ট থেকে হেড কোচ ছাড়াই খেলে যাচ্ছিল মোহাম্মদ নবীরা। লালচাঁদ রাজপুত এক বছর দায়িত্ব পালন করলেও তার চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি। যদিও কোচ নিয়ে অস্বস্তিতেই রয়েছে আফগানিস্তান। গত ৫ বছরে কোচ বদল হয়েছে ৫ বার। রাজপুতের আগে কোচ হিসেবে ছিলেন ইনজামাম উল হক, রশিদ লতিফ ও কবির খান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম