মির করপোরেট ফুটবলের উদ্বোধনী দিনে জেমকনের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ২১:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২১:২৬

মির করপোরেট ফুটবল উদ্বোধন করছেন টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল জুবেইর বৈরাম ও ইসা গেলের। মির গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’ টুর্নামেন্টের চতুর্থ আসরের প্রথম দিনে জয় পেয়েছে জেমকন গ্রুপ।  তারা ২-০ গোলে স্টার্লিং গ্রুপকে পরাজিত করে। জেমকনের পক্ষে বাংলাদেশের সাবেক ফুটবলার আলফাজ দুটি গোল করেন।   

শুক্রবার পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়েছে।  টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।  টুর্নামেন্টের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বান্ডো ডিজাইন ৩-০ গোলে থেরাপ বিডিকে পরাজিত করে। আইটিএইচএস ও মির গ্রুপের খেলা ১-১ গোলে ড্র হয়। এছাড়া কমফিট কম্পোজিট নিট ৩-০ গোলে বঙ্গো বিডিকে পরাজিত করে।  টুর্নামেন্টের প্রথম দিনের শেষ খেলায় নিও জিপারের সঙ্গে সিটি ব্যাংক গোল শূন্য ড্র করে।

মির ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক।  টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার রেডিও স্বাধীন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান