লিটনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন রাবাদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৪

লিটনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন রাবাদা কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দেখে-শুনে এগিয়ে নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। এই জুটিতেই আসে ৪৩ রান। কিন্তু ৯ ওভারে এই জুটিতে আঘাত হানেন কাগিসো রাবাদা। দ্বিতীয় স্লিপে গুড লেন্থের বলে লিটনকে তালুবন্দী করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লিটন ফেরেন ২১ রানে। বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৪৪ রান। ইমরুল ব্যাট করছেন ১৭ রানে ও সাকিব শূন্য রানে।

ইনজুরিতে এই ম্যাচে নেই তামিম ইকবাল। গতকালকেই জানা গেছে, গোড়লির ইনজুরিতে নেই মোস্তাফিজুর রহমানও। প্রোটিয়াদের পক্ষে অভিষেক হচ্ছে পেসার ডেন প্যাটারসনের। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এবারই দলে প্রোটিয়া এই পেসার। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাইফউদ্দিনের।

সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবেই। এমনকি প্রস্তুতি ম্যাচেও পাত্তা পায়নি স্বাগতিকদের কাছে।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম