পাকিস্তানে যাবেন না থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ১২:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১২:১৭

টি-টোয়েন্টি অধিনায়ক উপুল থারাঙ্গা। লাহোরে ২০০৯ সালের সন্ত্রাসী হামলার পর আবারও পাকিস্তানে খেলতে রাজি শ্রীলঙ্কা। তবে সবাইকে এই সফরে পাচ্ছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। নিরাপত্তাহীনতার আশঙ্কায় সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক উপুল থারাঙ্গা। এরফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ হারাচ্ছেন তিনি। কারণ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল একই স্কোয়াড নির্বাচন করা হবে সব ম্যাচের জন্য।

জানা গেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে খেলতে থাকা লঙ্কান ওয়ানডে স্কোয়াড থেকে মাত্র তিনজন পাকিস্তান সফরে রাজি হয়েছে। থারাঙ্গা না থাকাতে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকেই অধিনায়কত্বের ভার দেওয়া হতে পারে। তবে এর আগে তাকে সুস্থ হয়েই ফিরতে হবে। পুরোপুরি ফিট হতে পারলে তবেই সফর করতে পারবেন তিনি।

এদের মাঝে পেসার সুরঙ্গ লাকমল ও মিডল অর্ডার ব্যাটসম্যান চামারা কাপুগেদেরা ২০০৯ সালের সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। লাকমল সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও সেখানে খেলার সম্ভাবনা আছে কাপুগেদেরার।

সিরিজকে ঘিরে আজকেই ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তবে শক্তিশালী স্কোয়াড সেখানে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ঐতিহাসিক এই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম