বোলারদের পাশে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১০:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১১:০৬

বোলারদের পাশে তামিম প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল। সেই সঙ্গে বোলারদের পাশেই দাঁড়িয়েছেন বাঁহাতি ওপেনার। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে তামিম জানালেন, ‘বোলারদের ওপর দোষারোপ না করে আমাদের একটি ইউনিট হয়েই খেলতে হবে। তাহলে হয়তো ২৮০ অথবা ৩২০ রানও তাড়া করা সম্ভব।’

প্রথম ম্যাচে ২৭৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। আর সেই লক্ষ্য অনায়াসেই দশ উইকেট হাতে রেখে জিতে নেয় স্বাগতিকরা। বোলারদের নখ-দন্তহীন বোলিং পাত্তাই পায়নি স্বাগতিকদের সামনে। তাতে অবশ্য বোলারদের দোষ দিতে নারাজ তামিম। পেসাররা বাজে সময়ের বৃত্তে বন্দী বলেই তাদের পাশে ঢাল হলেন তিনি, ‘বোলারদের কেনও ব্যাটসম্যানদেরও খারাপ সময় আসে। তবে এটা ভুললে চলবে না গত দুই বছর কিন্তু ওরাই সফল ছিল। অবশ্য এটাও ঠিক ওরা মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তবে তাদের ওপর বিশ্বাস হারালে চলবে না।’

তামিম মনে করেন বোলাররা যদি শুরুতে ধস নামাতে পারেন তাহলে প্রোটিয়াদের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব, ‘ওরা যদি শুরুতে আক্রমণ করতে পারে। কিছু উইকেট তুলে নিতে পারে। তাহলে আমাদের সুযোগ থাকবে। প্রোটিয়ারা সব সময়ই টপ অর্ডারদের ওপর ভরসা করে থাকে। আমার মনে হয় আমার বোলারদের সেই সম্ভাবনা আছে। তারা ঘুরে দাঁড়াতে পারবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম