ফের আইসিসির কাঠগড়ায় হাফিজ

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ১০:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১১:১৩

ফের আইসিসির কাঠগড়ায় হাফিজ হাফিজ মানেই পাকিস্তান বোলিংয়ের বাড়তি ভরসা ছিল এতদিন। ফেরার পর ১৬ ওয়ানডেতে নিয়েছেন ৭ উইকেট। অথচ সেই মোহাম্মদ হাফিজকে নিয়ে ফের ধুঁকতে হচ্ছে পাকিস্তানকে। তিন বছরে আবারও সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন। ফলে নিয়মমত আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে হাফিজকে।  শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবির তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারদের আতশী কাঁচের নিচে পড়ে যান। এরপরে তাকে নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা।  

অ্যাকশন শুধরে এ বছরের শুরুতেই বোলিংয়ে ফিরেছিলেন। দুই বছর বোলিংয়ে নিষিদ্ধ থাকার পর ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে প্রথমবার অভিযোগ আসে ২০১৪ সালের নভেম্বরে। এরপর ডিসেম্বরে তার অ্যাকশন অবৈধ ঘোষণা করে আইসিসি। ২০১৫ সালের এপ্রিলে অ্যাকশন শুধরে ফিরলেও লাভ হয়নি তাতে। আবারও অভিযোগ উঠে। ২০১৫ সালের জুনে গলে টেস্টে ধরা পড়েন আবার। এরপর আইসিসির নিয়ম অনুসারে বোলিংয়ে নিষিদ্ধ থাকেন ১২ মাস। আইসিসির নিয়ম বলে ২৪ মাসে দ্বিতীয়বার নিষিদ্ধ হলে ১২ মাসের জন্য নিষিদ্ধ থাকবেন অভিযুক্ত বোলার।

হাফিজের বোলিং অ্যাকশনের নিয়ে চর্চা হচ্ছে সেই ২০০৫ সাল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তখন অবশ্য এই সংক্রান্ত নিয়মের ভিন্নতা। এরপরেও বোলিং করে গেছেন।  পরে আইসিসি এই সংক্রান্ত আইনে কঠোর হলে বাঁচার আর সুযোগ পাননি!   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম