সাকিবকে সরিয়ে শীর্ষ অলরাউন্ডার হাফিজ

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ১৪:৩৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৫:১৯

সাকিবকে সরিয়ে শীর্ষ অলরাউন্ডার হাফিজ ওয়ানডেতে অলরাউন্ডারের শীর্ষ আসনটা এতদিন নিজের করে রেখেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিবকে টপকে শীর্ষ আসন দখল করেছেন এবার মোহাম্মদ হাফিজ। নবমবারের মতো এই আসনটা দখল করলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সাকিব অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন ৩৪৫ পয়েন্ট নিয়ে। শীর্ষে থাকা হাফিজের সংগ্রহ ৩৬০ পয়েন্ট।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে পেছালেও বোলারদের র‌্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন একধাপ। ১৯ নম্বরে রয়েছেন। পেসার রুবেল হোসেনও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে রয়েছেন ৬১ নম্বরে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ঝড় তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যেখানে ১০৪ বলের ইনিংসে ছিল ৭টি ছয় ও ১৫টি চার। এমন ইনিংস খেলে ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা দখল করেছেন তিনি। অপরদিকে মুশফিকুর রহিমও এগিয়েছেন র‌্যাংকিংয়ে। ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৮ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন ব্যাটসম্যান বাবর আজম। ২ ধাপ এগিয়ে রয়েছেন চতুর্থ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রেকর্ড গড়া দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি ককও প্রাপ্তি যোগ করেছেন। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। আর হাশিম আমলা দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন নবম স্থানে।

বোলারদের র‌্যাংকিংয়ে বড় ঝাঁপ দিয়েছেন পেসার হাসান আলী। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৯ উইকেট নেওয়া এই পেসার ৬ ধাপ এগিয়ে দখল করেছেন শীর্ষ স্থান। 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম