সিলেটে আসছেন ওয়াকার ইউনিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:১৮

সিলেটে আসছেন ওয়াকার ইউনিস সিলেটে আসছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। কোচিং কিংবা ব্যক্তিগত কাজে নয়! এই কিংবদন্তি আসছেন সিলেট সিক্সার্সের আমন্ত্রণে। আগামী বুধবার সিলেটে প্রাথমিকভাবে বাছাইকৃত বোলারদের মধ্য থেকে সেরা ১০ বোলার নির্বাচিত করার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। যেখানে তার হাত থেকেই বিজয়ীরা বুঝে নেবেন পুরস্কার। এই দশজন সিলেট সিক্সার্সের সঙ্গে থাকা, খাওয়া ও অনুশীলনের সুযোগ পাবেন।

লাগলে বাড়ি বাউন্ডারি-স্লোগান নিয়ে পঞ্চম আসরের বিপিএলে ফিরেছে সিলেট। এবার তারা চার-ছক্কার ধুম ধারাক্কা ক্রিকেটে সিলেট সিক্সার্স নামে খেলবে। চার নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে।

যদিও খুব বেশি সিলেটের খেলোয়াড়রা নেই সিলেট সিক্সার্সে। এতে সমালোচিত হতে হয়েছে সিক্সার্সের মালিকপক্ষকে। অবশ্য ফিউচার সিক্সার্স বোলার হান্ট ক্যাম্পেইনের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে তারা।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সেরা ১০ ‘ফিউচার সিক্সার্স’ নির্বাচন। ওয়াকার ইউনিস এখানে প্রত্যক্ষভাবে অংশ নেবেন। এরপর তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিলেট সিক্সার্সের জার্সি উন্মোচন করবেন।

মূলত বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা বোলার খুঁজে বের করার লক্ষ্যে সিলেট সিক্সার্সের চেয়ারম্যান সাহেদ মুহিতের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ফিউচার সিক্সার্স’ নামের এই বোলার হান্ট ক্যাম্পেইন। প্রাথমিক পর্যায়ে সিলেট বিভাগীয় জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জ জেলায় পরিচালিত হচ্ছে এর কার্যক্রম।

২০ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়াম এবং ২১ অক্টোবর সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম ও হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে পরিচালিত হয়েছে এ কার্যক্রম। 

এরপর আগামী বুধবার চারটি জেলা থেকে ১০জন সেরা বোলারকে খুঁজে বের করবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। ২৪ তারিখে তিনি সিলেট আসবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিক্সার্স জানায়, ওয়াকার ইউনিস সিলেট সিক্সার্স টিমের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। যার মধ্যে রয়েছে মাজার জিয়ারত, জার্সি ফটোশ্যুট, নিজের স্বাক্ষরিত স্যুভেনির বিতরণ এবং ফেসবুক লাইভে ক্রিকেট ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর।

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম