প্রতিভা, পরিশ্রম আর একাগ্রতা দিয়েই এখানে এসেছি: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ১১:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১২:২৬

ক্রিস্তিয়ানো রোনালদো টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবল মাঠে পারফরম্যান্সে দাপট দেখিয়েই এই মুকুট মাথায় দিয়েছেন। লন্ডন প্যালাডিয়ামে পুরস্কার হাতে নেওয়ার পর রোনালদোর অনুভূতির প্রকাশটা তাই ছিল আবেগময়, ‘শুরুতে আমি আমার রিয়াল মাদ্রিদ ও পর্তুগিজ সতীর্থদের ধন্যবাদ জানাই। আমার জন্য বছরটা ছিল অনন্য।’

তিনি আরও যোগ করেন, ‘গত ১১ বছর ধরে এই ধরনের পুরস্কার নিতে আসতে পারছি শুধুমাত্র প্রতিভা, কঠোর পরিশ্রম আর একাগ্রতা দিয়েই।’

ব্যক্তিগত ট্রফি জিতলেও দলীয়ভাবে অনেক কিছু জেতার ইচ্ছা রিয়াল প্রাণভোমরার, ‘আমার লক্ষ্য অবশ্যই ট্রফি জেতা। ঠিক যেমন দলগত ভাবে, একইভাবে ব্যক্তিগতভাবেও।’

বছরটা দুর্দান্তভাবে কাটিয়ে তার ফলটা পেয়েছেন ফিফার সেরা হয়ে। তাই আবেগের মাত্রাটা ছিল উঁচুতেই। পরিবারের কাছে কৃতজ্ঞতা জানান এভাবেই, ‘আজ আমার পরিবার সঙ্গেই আছে। আমার ভাই, বন্ধু, আমার সন্তান এবং বান্ধবী- তোমাদের জন্যেই এত সব কিছু।’

নিজে ভোট না করলেও মেসি ও নেইমারকেও ধন্যবাদা জানাতে ভুলেননি ক্রিস্তিয়ানো, ‘সবাইকে ধন্যবাদ। যারা ভোট করেছে, একই সঙ্গে মেসি ও নেইমারকেও যারা এখানে উপস্থিত।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক