বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে চান রবি ফ্রাইলিঙ্ক

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ১৩:০১আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:০০

 

রবি ফ্রাইলিঙ্ক টি-টোয়েন্টিতে আইপিএল, সিপিএল খেলার অভিজ্ঞতা আছে রবি ফাইলিঙ্কের। প্রায় দশ বছর ধরে এসব বিদেশি লিগে খেললেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আর হয়নি। অবশেষে ৩৩ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে সেই সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তাই বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামলে নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা এই অলরাউন্ডারের, ‘আমি আসলে এমন মাপের খেলোয়াড় যে মাঠে দুইশতভাগ দেওয়ার চেষ্টা করে। তবে সেক্ষেত্রে ফলাফল কী হবে তার চিন্তা করি না।’

আইপিএল, সিপিএলসহ টি-টোয়েন্টি লিগগুলোতে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন ফ্রাইলিঙ্ক। এত ম্যাচ খেলার পর জাতীয় দলে ডাক পেয়ে জানালেন নির্ভার থেকেই খেলার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে, ‘আসলে চাপগুলো সব সময়ই ভিন্ন মাত্রার হয়ে থাকে। প্রতিটি ম্যাচেই চাপের ভিন্ন ধরন থাকে। আর আমি এখন এমন বয়সে আছি যাতে নতুন কিছু করার ইচ্ছা নেই। আমি আমার খেলা সম্পর্কে জানি, তাই যতটুকু সম্ভব আমার স্বাভাবিক ভঙ্গিটাকে রেখেই খেলবো।’

অলরাউন্ডার হওয়ায় ব্যাট-বলে দুই বিভাগেই ভূমিকা রাখতে চান প্রোটিয়া এই তারকা। অবশ্য তার রেকর্ডও তাই বলে। লিস্ট-এ ক্যারিয়ারে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে তার। ১৯ বলে করেছেন ৫০ আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। তাই দুই বিভাগেই ভূমিকা রাখার ইচ্ছা তার, ‘ব্যাট করার সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো। তবে আমাকে বোধহয় বোলার হিসেবেই ব্যবহার করা হবে। তবে ব্যাট হাতে সুযোগ পেলে সেই চেষ্টাটাও করবো।’

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টি-টোয়েন্টি সূচি:

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম