দ্বিতীয় ওয়ানডের আগে বহিষ্কৃত হলেন ভারতের পিচ কিউরেটর

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ১৪:২১আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:৫৮

ভারতের পিচ কিউরেটর পান্ডুরাং পুনেতে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে চলছে দ্বিতীয় ওয়ানডে। তার আগে পিচ নিয়ে বিতর্কে জড়িয়ে বহিষ্কৃত হয়েছেন পিচ কিউরেটর পান্ডুরাং সালগাওকর। বলতে গেলে স্টিং অপারেশনের বলি এই কিউরেটর। গোপন ক্যামেরায় ধারণকৃত স্টিং অপারেশনে ম্যাচের পিচ সম্পর্কে তথ্য দিয়ে এবং  পিচের বিকৃতি ঘটানোর দাবি করেছিলেন পান্ডুরাং।

ম্যাচের আগে ইন্ডিয়া টুডের সাংবাদিক বাজিকরের ছদ্মবেশে এই স্টিং অপারেশন চালান। স্টিং অপারেশনে ক্যামেরার সামনে পান্ডুরাংকে ছদ্মবেশী বাজিকরের চাহিদা অনুযায়ী পিচের বিকৃতি ঘটানোর দাবি করতে দেখা যায়।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই কড়া পদক্ষেপ নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না জানান, ‘সালগাওকরকে বহিষ্কার করা হয়েছে। এই স্টেডিয়ামেও তার প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই তদন্ত শেষ না হয়, ততদিন এমনটি বজায় থাকবে।’

তাজ্জব হওয়ার মতো বিষয় হলো সালগাওকর স্টিং অপারেশনকারী সাংবাদিককে নিয়ে যে পিচে খেলা হবে সেই পিচ পর্যন্তও নিয়ে যান। অবশ্য বিতর্কে এবারই জড়াননি সালগাওকর। এ বছরের শুরুতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে বাজে পিচের কারণে আইসিসির কাছ কথা শুনতে হয় বিসিসিআইকে। যেখানে পুনের পিচকে বাজেভাবেই উল্লেখ করা হয় আইসিসির রিপোর্টে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক