শুরুতেই আমলাকে ফেরালেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ২২:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:০৮



শুরুতেই আমলাকে ফেরালেন মিরাজ টস হেরে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। দুই প্রান্তে আক্রমণে ছিলেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। শুরুতে অবশ্য আগ্রাসী ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ওভারে মিরাজ আসলে খানিকটা রাশ টেনে ধরেন তিনি। আর এই ওভারের শেষ বলেই আমলাকে বোল্ড করে ফেরান সাজঘরে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ১৮ রান। ক্রিজে আছেন কুইন্টন ডি কক (১৫) ও এবি ডি ভিলিয়ার্স (০)।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এই ফরম্যাটে ভালো করার লক্ষ্য টাইগারদের। ফাফ দু প্লেসি চোট পেয়ে আগেই ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের নেতৃত্বে রয়েছেন জেপি দুমিনি। প্রোটিয়া দলে অভিষেক হচ্ছে অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্কের।

ব্লুমফন্টেইনে এর মধ্য দিয়ে তিন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এগোচ্ছিল দুই অধিনায়কের কাঁধে চড়ে। বৃহস্পতিবার সাকিব আল হাসানের টসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো পা রাখলো ‘তিন অধিনায়কের যুগে’।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, ফেহলুকায়ো, রবি ফ্রাইলিঙ্ক, অ্যারন ফাঙ্গিসো, ডেন প্যাটারসন, হ্যান্ড্রিকস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম