টিটিতে মহিলা দলগত বিভাগে সেরা আনসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৭, ২১:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২২:০৯

টিটিতে মহিলা দলগত বিভাগে সেরা আনসার জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ৩৭তম আসরে মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। শুক্রবার সন্ধ্যায় ফাইনালে আনসার ৩-০ সেটে হারায় সেনাবাহিনীকে।

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর জিমনেসিয়ামে আনসারের হয়ে খেলেছেন আখি আক্তার সিন্থি, সামান্তা হোসেন টুশি, সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মীম।

চ্যাম্পিয়ন হওয়ার পর গতবারের প্রসঙ্গে টেনে আনেন সিন্থি।  সেবার গোল করতে না পারলেও এবার ভালো প্রস্তুতি ছিল বলেই জানালেন, ‘অনেক ভালো লেগেছ। গেলবার চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার প্রস্তুতি ভালো ছিল। এখন আমাদের লক্ষ্য ব্যক্তিগত এককেও চ্যাম্পিয়ন হওয়া।’

এর আগে সেমিফাইনালে আনসার হারিয়েছিল ঢাকা জেলাকে ও সেনাবাহিনী জিতেছিল বিমানের বিপক্ষে। মেয়েদের এককে সেনাবাহিনীর রহিমা ৩-০ সেটে মাগুরার অনিকা বসুকে এবং দিনাজপুরের সায়মা একই ব্যবধানে পটুয়াখালীর পারুলকে হারিয়ে ফাইনালে উঠেছে। পুরুষদের এককে নড়াইলের শাহেদ ও পঞ্চগড়ের নাসির সেমিফাইনালে উঠেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম