বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৩:২৩

বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান  গত জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তানের। যদিও নির্ধারিত সেই সফর বাতিল করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অথচ এরপরেও বাংলাদেশকে আগামী বছর আতিথ্য দেওয়ার কথা ভাবছে পিসিবি! সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বিশ্ব একাদশকে নিয়ে নিরাপদভাবে সিরিজ আয়োজন করার পর থেকেই ধীরে ধীরে ঘরের মাঠে আরও সিরিজ আয়োজনের পদক্ষেপ নিচ্ছে তারা।

পাকিস্তানে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। এরমধ্য দিয়ে জিম্বাবুয়ের পর বড় কোন দেশকে সেখানে খেলাতে পারলো পাকিস্তান।  তারপরে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানালেন, ‘আমরা বাংলাদেশ, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে আগামী বছর পাকিস্তানে খেলানোর ব্যাপারে চেষ্টা করছি। আশা করছি আগামী ১২ মাসেই তারা সফর করবে।’

অবশ্য এই প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাই এই মুহূর্তে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে সঙ্গে নিয়েই সিরিজ খেলার কথা ভাবছে পাকিস্তান। এই দুই দেশই সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পেয়েছে। আর আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আগামী এক বছরের মধ্যেই তাদের প্রথম টেস্টটি খেলবে পাকিস্তানের সঙ্গে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হানার পর থেকেই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। কারণ বড় দেশগুলো নিরাপত্তাহীনতায় সেখানে খেলতে আর রাজি হয়নি। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পেরেছে দেশটি। যাতে ভূমিকা ছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির।  -ডন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম