বিশ্ব হকি র‌্যাংকিংয়ে বাংলাদেশের চার ধাপ উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৪১

সুযোগ-সুবিধা কম পেলেও এশিয়া কাপে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। ছবি-ফেসবুক দীর্ঘ ৩২ বছর ঢাকার মাঠে হয়ে গেলো এশিয়া কাপ হকি।  তাতে খেলে ষষ্ঠ স্থান অর্জন করেছিল বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী চীনকে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে রুখে দেওয়ার পর শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে জিমি-চয়নরা ম্যাচ জিতে নেয়। আর এই ম্যাচ জিতেই লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের।  আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে (এফআইএইচ ) চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।  

অথচ দীর্ঘদিন ধরে ৩৪ তম স্থানে ছিল বাংলাদেশ। এশিয়া কাপ শেষে এফআইএইচ থেকে সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে মাহবুব হারুনের দল একলাফে উঠে এসেছে ৩০ তম স্থানে।

চার ধাপ উন্নতিতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বেশ খুশি।  দলের কোচ মাহবুব হারুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন,‘আমার সময়ে ২০১৩ সালে বিশ্ব হকি লিগ খেলে আসার পর র‌্যাংকিংয়ে বাংলাদেশ ২৯তম হয়েছিল। কিন্তু এরপরে আর সেটি ধরে রাখা যায়নি। এবারও আমরা ভালো অবস্থানে এসেছি। এখন দেখার বিষয় ফেডারেশন কতটুকু কী করতে পারে।’

দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল একইভাবে আনন্দ প্রকাশ করে বলেছেন,‘আমরা যে হকিতে উন্নতি করছি-এটাই তার প্রমাণ। কীভাবে জাতীয় দলকে আরও এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা করতে হবে। যেন র‌্যাংকিংয়ে আরও এগিয়ে ‍যাওয়া যায়।’

ফেডারেশন সদস্য মামুনুর রশীদ অবশ্য বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন,‘ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। এটা ভালো দিক। এখন এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বিশ্ব র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা বর্তমানে শীর্ষে। অস্ট্রেলিয়া ও বেলজিয়াম আছে এরপরেই। বাংলাদেশের কাছে হারলেও চীন আগের সেই ১৭তম স্থান ধরে রেখেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত আছে ষষ্ঠ স্থানে। রানার্সআপ মালয়েশিয়া ১২তম স্থানে। আর তৃতীয় হওয়া পাকিস্তান একধাপ উন্নতি করে রয়েছে ১৩তম স্থানে। দক্ষিণ কোরিয়া একধাপ অবনমিত হয়ে ১৪তম স্থানে জায়গা পেয়েছে। বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ওমান দুইধাপ নিচে নেমে রয়েছে ৩২তম স্থানে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম