খুলনাকে সামলাচ্ছেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৩:১৮আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:০৭

শুরুটা ভালো হয়নি খুলনার। (ফাইল ছবি)

ঢাকা পর্বে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল খুলনা টাইটানস। শুরুটা ভালো মতো হয়নি। প্রথম ওভারেই সানজামুলের বলে মেরে খেলেছিলেন চ্যাডউইক। কিন্তু মিড উইকেটে আগেই দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে তালুবন্দী হয়ে ফিরে যান এই তারকা। একটি চারে ওয়ালটন বিদায় নেন ৫ রানে।

এরপর তৃতীয় ওভারেও ব্যর্থতা ধরা দেয় খুলনার ব্যাটিং লাইন আপে। আবারও আঘাত হানেন সানজামুল। ২.৩ ওভারে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ক্লিঙ্গার। তিনি ফেরেন ২ রানে। এরমাঝেই অপরপ্রান্ত আগলে রেখে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৯ রানে ব্যাট করতে থাকা এই তারকাকেও থিতু হতে দেননি শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা। একেবারে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা খুলনাকে সামাল দেওয়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও রাইলি রোসো। যদিও ধীরে ধীরে খেলছিলেন দুজন। পোক্ত হওয়ার দিকে থাকা এই জুটিকে দলীয় ৯.৫ ওভারে ভেঙে দেন পেসার তাসকিন। তাসকিনকে উড়িয়ে মেরেছিলেন রোসো। ডিপ স্কোয়ার লেগে সৌম্য সরকারের হাতে তিনি ধরা পড়েন ২৫ রানে।  তবে অপর প্রান্ত ধরে খেলছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।  খুলনার সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ৯১ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ (৩৬) ও আরিফুল হক (৬)।

সিলেটে বিপিএলের প্রথম পর্বে দুই ম্যাচে একটি জয় পেয়েছে খুলনা টাইটানস। গতবার চমক দেখানো দলটির দ্বিতীয় পর্বের লড়াই শুরু হলো আজকের ম্যাচ দিয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। টসে জিতে শুরুতে খুলনা টাইটানসকে ব্যাংটিয়ে পাঠায় চিটাগং। আজকের ম্যাজে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম