ঢাকা ছাড়লো খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১২:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৩:১৩

বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ে খুলনা টাইটানস
জয়ের সুখস্মৃতি নিয়ে ঢাকা ছাড়লো খুলনা টাইটানস। বুধবার সকাল ১০টায় বিমানে করে চট্টগ্রামের উদ্দেশে সফর করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সবশেষ গতকাল রাজশাহী কিংসকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ উইকেটে হারিয়েছে খুলনা টাইটানস। এই জয়ে ঢাকা পর্বে পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা। 

অবশ্য ঢাকায় শুরুটা জয় দিয়ে করেছিল খুলনা। চিটাগংকে হারিয়ে শুরু করে মাহমুদউল্লাহরা। এই পর্বে তিনটি জয়, একটি হার ও একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যার মধ্যে চিটাগংয়ের বিপক্ষে দুটি ম্যাচেই জয় ছিল রিয়াদদের। সিলেটের সঙ্গে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়। ঢাকার সঙ্গে একটি ম্যাচে ছিল হার।

ঢাকা ছাড়ার আগে খুলনা দলের সদস্যরা দু’দিন বিরতির পর চট্টগ্রামে শুক্রবার শুরুতেই মাঠে নামবে খুলনা টাইটানস। তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

এর আগে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিপিএল শুরু করেছিল খুলনা টাইটানস। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি তাদের। উড়ন্ত সিলেটকে মাটিতে নামায় মাহমুদউল্লাহর দল।  দারুণ এই জয়ের স্মৃতি নিয়েই সিলেট থেকে দ্বিতীয় পর্বের ভেন্যু ঢাকায় ফিরে আবারও দুর্দান্ত শুরু করে গত আসরের তৃতীয় দল খুলনা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম