দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ভারত গেলো জাহানারারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৩০

সফরকারী বাংলাদেশ ‘এ’ দল  ভারতীয় নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতের ব্যাঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ নারী ‘এ’ ক্রিকেট দল। এই সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারারা। তবে ‘এ’ দলের মোড়কে দেশ ছাড়লেও আদতে মূলত জাতীয় দলটাই সফর করছে।

এই সিরিজের জন্য বিসিবি ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এর পাশাপাশি সিরিজের সফর সূচিও ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ২৬ ও ২৮ নভেম্বর কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ২৯ নভেম্বর বেলগামের উদ্দেশে রওয়ানা দেবে দলটি। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলগামে।

এরপর ৯ ডিসেম্বর হাবলির উদ্দেশে রওয়ানা হবে ‘এ’ দল। সেখানে ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে হাবলিতে নামবে সফরকারীরা। টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৭ ডিসেম্বর দেশে ফিরবে এই দল।

স্কোয়াড: রুমানা আহমেদ (অধিনায়ক), জাহানারা আলম, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, সালমা খাতুন (সহ-অধিনায়ক), খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা, শারমিন সুলতানা, পান্না ঘোষ, শায়লা শারমিন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন হ্যাপি, সুরাইয়া আজমিম, শামিমা সুলতানা, লিলি রাণী বিশ্বাস এবং সানজিদা ইসলাম। 

সফর সূচি:

২৬ নভেম্বর : প্রথম প্রস্তুতি ম্যাচ

২৮ নভেম্বর : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

২ ডিসেম্বর : প্রথম ওয়ানডে

৫ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে

৮ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে

১২ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি

১৪ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি

১৬ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের