জয় পেতে ৫৬ রান দূরে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১৪:০১আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৪:৩৯

অভিজ্ঞ ওয়ার্নার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। অ্যাশেজ শুরুর আগে পেস দিয়ে ইংল্যান্ডকে কাবু করার হুঙ্কার দিয়েছিলেন স্টিভেন স্মিথ। প্রথম টেস্টে শেষ পর্যন্ত হলোও তাই।  চতুর্থ দিন শেষে ব্রিসবেনে প্রথম টেস্ট জয়ের দ্বারপ্রান্ত রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৭০ রানের লক্ষ্যে চতুর্থ দিন বিনা উইকেটে ১১৪ রান তুলে ফেলেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অভিষেক হওয়া ক্যামেরন ব্যানক্রফট।

অভিষেক হাফসেঞ্চুরি তুলে ফেলেছেন ব্যানক্রফট (৫১)। এছাড়া ওয়ার্নারও হাফসেঞ্চুরি করে ব্যাট করছেন ৬০ রানে।  শেষ দিনে প্রয়োজন ৫৬ রান।

চতুর্থ দিন চা বিরতির সময়েই পুনরায় দাপট দেখানোটা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ২ উইকেটে ৩৩ রান করা ইংল্যান্ড এদিন গুটিয়ে যায় ১৯৫ রানে! তাতে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৬৯ রান।

পেস আক্রমণের সঙ্গী মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স চার উইকেট নিয়ে লেজ ছেঁটে দেন মাত্র ১৭ বলে ১০ রানের বিনিময়ে।  ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ দিয়েছেন অধিনায়ক জো রুট ৫১, মঈন আলী ৪০ ও জনি বেয়ারস্টো ৪২।  এছাড়া আর কেউই স্বাগতিকদের বোলিংয়ে থিতু হতে পারেননি সেভাবে।

অস্ট্রেলিয়ার হয়ে এই ইনিংসে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। একটি নেন প্যাট কামিন্স।  

 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম