এনামুলের ব্যাটে চিটাগংয়ের সংগ্রহ ১৮৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ১৫:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৫:১৬

এনামুলের বিধ্বংসী ইনিংস এসে শেষ হয়  ৭৩ রানে। ঢাকার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে তলানিতে থাকা চিটাগং ভাইকিংস। ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে চিটাগং।

টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগং। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলতে নেমে একটি পরিবর্তন আনে তারা। নতুন চুক্তি করা রায়াড এমরিট ফিরেছেন একাদশে । উল্টো দিকে চারটি পরিবর্তন এনেছে ঢাকা ডায়নামাইটস। বাদ পড়েছেন কিয়েরন পোলার্ড, মোহাম্মদ আমির, মেহেদী মারুফ ও নাদিফ চৌধুরী। ঢুকেছেন মোহাম্মদ শহীদ, মোহাম্মদ সাদ্দাম, ক্যামেরন ডেলপোর্ট ও জো ডেনলি।

এই পরিবর্তন নিয়ে খেলতে নামা চট্টগ্রামের শুরুটা অবশ্য আহামরি ছিল না। সৌম্য সরকার ওপেনিংয়ে নামলেও ১ রানে বোল্ড হন সুনিল নারিনের বলে। পরে ঝড়ো গতিতে খেলে ইনিংস বড় করেন লুক রনকি ও এনামুল হক বিজয়। সাকিবের বলে শহীদ আফ্রিদির কাছে ধরা পড়ার আগে ৪০ বলে ৫৯ রান করেন ওপেনার ও অধিনায়ক লুক রনকি। যেখানে ছিল ৪টি চার ও ৪টি ছয়।

ততক্ষণে দলীয় স্কোর অবশ্য ২ উইকেটে ১২৪ রান। রনকির বিদায়ের পরও ঝড় অব্যাহত রাখেন এনামুল হক।  ফেরার আগ পর্যন্ত ৩টি চার ৬টি ছয় মারেন এনামুল। তার বিধ্বংসী ইনিংস এসে শেষ হয়  ৭৩ রানে। এনামুলকে ডেলপোর্টের তালুবন্দি করেন আবু হায়দার।

এর আগে ভ্যান জিল ২ রানে রান আউটে হয়ে বিদায় নেন। শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ও সিকান্দার রাজার মিনি ঝড়ে ১৮৭ রানের পুঁজি পায় চিটাগং। সিকান্দার রাজা ২৬ রানে ক্রিজে থাকলেও ১৬ রানে নাজিবুল্লাহকে ফেরান মোহাম্মদ শহীদ।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন সাকিব, নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম