খেলায় ফিরছেন বেন স্টোকস!

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ১১:১০আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১১:৩৯

মারামারির মতো কাণ্ড ঘটিয়ে ইংল্যান্ড দলে আপাতত নিষিদ্ধ আছেন স্টোকস মারামারির মতো কাণ্ড ঘটিয়ে ইংল্যান্ড দলে আপাতত নিষিদ্ধ আছেন অলরাউন্ডার বেন স্টোকস। অ্যাশেজে প্রথম টেস্টে ইংল্যান্ডের হারের পর নতুন গুজব ছড়ালো সেই স্টোকসকে নিয়েই! আর সেটা হলো- দলকে বাঁচাতে সোজা বিমান ধরেছেন ইংলিশ এই তারকা!

অথচ গত ২৬ সেপ্টেম্বর একজনকে শারীরিকভাবে আঘাত করার দায়ে জেলে যেতে হয়েছিল এই স্টোকসকে! তেমন কাণ্ডের পরেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপ? ইসিবি অবশ্য জানিয়ে দিল অ্যাশেজ খেলতে নয়, নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সফর করছেন বেন স্টোকস।

স্টোকসের এই ছবিটাই পোস্ট হয় টুইটারে সোমবার টুইটারে স্টোকসের একটি ছবি পোস্ট হওয়ার পরেই ডালপালা মেলতে থাকে নানা কথা। হিথ্রো বিমান বন্দরে যাওয়ার ছবি পোস্ট হওয়ার পর সবাই ভাবতেও বসেছিলেন তেমনিভাবে।

অবশ্য গুজব ছড়ানোর কারণ আরও আছে। ইসিবি স্টোকসের এই সফরকে অবকাশ হিসেবে দেখলেও বোর্ড সূত্র জানাচ্ছে নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতেই সেখানে যাচ্ছেন তিনি! আর এ নিয়ে একটি এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে গেছেন। জাতীয় দলে আপাতত খেলতে না পারা এই তারকা খেলায় ফিরতে পারেন আগামী রবিবার। কেন্টারবুরির হয়ে দেখা যেতে পারে বেন স্টোকসকে! সেখানে কিছু ম্যাচ খেলার পর স্টোকস অ্যাশেজে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়!

 

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম