চিটাগংয়ের লক্ষ্য ১৫৮ রান

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৭, ১৫:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:১৭

শেষ দিকে ঝড়ো গতিতে খেলে পুঁজি বাড়ান স্যামি। বুধবার মুখোমুখি হয়েছে তলানিতে থাকা রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রানের পুঁজি পেয়েছে ড্যারেন স্যামির দল।

এখনও তলানির দিকে থাকা রাজশাহীর উদ্বোধনী জুটি তেমন ভূমিকা রাখতে পারেনি আজকে। মুমিনুল হক চার মেরে খেলতে শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারে তাসকিনের বলে ভ্যান জিলকে ক্যাচ দিয়েই ফিরে যান সাজঘরে। পরে জাকির হাসান ও লুক রাইট জুটি বদ্ধ হয়ে রান তোলার চেষ্টা করেছিলেন। এই জুটিতে ষষ্ঠ ওভারে ৪১ রান রাজশাহীর স্কোর বোর্ডে জমা হয়। লুক রাইট ২১ বলে ৪ চারের সাহায্যে ২৫ রান তুলেছিলেন। আর জাকির ব্যাট করছিলেন ১৭ রানে। জুটি বড় হওয়ার আগে জাকিরকে বোল্ড করে জুটি ভাঙেন রাইস। এরপর লুক রাইটকেও বিদায় করেন সানজামুল।

এই অবস্থায় মুশফিক চেষ্টা করেছিলেন প্রতিরোধ দিতে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে তুলেছিলেন ৩১ রান। ৪টি চার ও একটি ছয় মারা আইকন ক্রিকেটারকে বিদায় দেন নাঈম হাসান। রানের চাকায় গতি বাড়াতে এরপর মেরে খেলার চেষ্টা করেন অধিনায়ক স্যামি ও ফ্র্যাঙ্কলিন। শেষ ওভারে এই দুজনকেই বিদায় করেন রাইস। ৩০ বলে ২ চারে ৩০ রানে ফেরেন ফ্র্যাঙ্কলিন আর ২৫ বলে আগ্রাসী ভঙ্গিতে ৪০ রান করে ফেরেন স্যামি। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়। তাদের বিদায়ের পর শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৭ রানে থামে রাজশাহী কিংস।

চিটাগংয়ের পক্ষে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন লুইস রাইস। একটি করে নেন তাসকিন, সানজামুল ও নাঈম হাসান।

আজকের ম্যাচে দুটি করে পরিবর্তন এনেছে দু দল। রাজশাহী দলে ফিরেছেন এখনও অভিষেক না হওয়ায় লেগ স্পিনার উসামা মির ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলার কাজী অনিক। চিটাগং দলে ফিরেছেন নাঈম হাসান ও লুইস রাইস। বাদ পড়েছেন নাজিবুল্লাহ জাদরান ও আল আমিন।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম