চিটাগংকে ১০ উইকেটে হারালো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৮

চিটাগংকে ১০ উইকেটে হারিয়েছে সিলেট চিটাগং ভাইকিংসকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্স। এই জয়ের মধ্য দিয়ে পরের ধাপে যেতে এখনও আশা টিকিয়ে রেখেছে নাসির হোসেনের দল। তবে পরের খেলায় রংপুর কী করে সেদিকেও চেয়ে থাকতে হবে নাসিরদের।

৬৮ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে বেশি কষ্ট করতে হয়নি সিলেট সিক্সার্সকে। ধীরে সুস্থে খেলে ১১.১ ওভারে জয় নিশ্চিত করেন দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও আন্দ্রে ফ্লেচার। রিজওয়ান ব্যাট করছিলেন ৩৬ রানে আর ফ্লেচার ৩২ রানে।   ম্যাচসেরা হন ৫ উইকেট নিয়ে চিটাগংকে ধসিয়ে দেওয়া নাসির হোসেন।   

এর আগে এবারের আসরের সর্বনিম্ন স্কোর গড়ে অলআউট হয় তলানিতে থাকা চিটাগং ভাইকিংস। রবিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমে ধস ছিল চিটাগংয়ের ব্যাটিংয়ে। এক নাসির হোসেনের স্পিনেই ঘায়েল ছিল তারা।  মাত্র ১২ ওভারে তারা গুটিয়ে গেছে ৬৭ রানে। যা ছিল বিপিএলের চতুর্থ সর্বনিম্ন স্কোর!

ঢাকা পর্বে আজ খেলতে নেমে শুরু থেকে আসা-যাওয়ার মিছিল ছিল চিটাগংয়ের ব্যাটসম্যানদের। দ্বিতীয় বলে লুক রনকিকে ফিরিয়ে যার শুরুটা করেছিলেন নাসির হোসেন। এরপর থেকেই ছিল আসা-যাওয়ার মিছিল। মাত্র তিনজন ছিলেন ডাবল ফিগারে। তবে টি-টোয়েন্টির বিচারে তা ছিল খুবই বেমানান। বাজে শট নির্বাচন ছিল তাদের এই আত্মসমর্পণের কারণ। লুইস রাইস ১২, ভ্যান জিল ১১ ও ইরফান শুক্কুর খেলেন ১৫ রানের ইনিংস।

নাসির হোসেন একাই ৫ উইকেট নেন ৪ ওভারে ৩১ রান দিয়ে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার প্রথম ৫ শিকার। এছাড়া ৩ ওভারে ৭ রান দিয়ে ৩টি নেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। দুটি নেন শরিফুল্লাহ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম