ইনিংসে হারলো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১০:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১১:০৮

রোস্টন চেজকে ফেরানোর পর ওয়াগনারের উল্লাস প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের ৫২০ রানে ইনিংস ঘোষণার জবাবটা ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছিল সফরকারীরা। তাতে যে ভিন্ন কিছুর আভাস ছিল তার প্রমাণ দিয়েছিলেন ওপেনার ব্র্যাথওয়েট ও হেটমেয়ার। কিন্তু চতুর্থ দিন এসে সেই প্রতিরোধের দেয়ালটা আর লম্বা করতে দেননি কিউই পেসাররা। দ্বিতীয় ইনিংসে তাদের ৩১৯ রানে অলআউট করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানের ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

আগের দিন ৭৯ রানে ক্রিজে থাকা ব্র্যাথওয়েট এদিনও সাবধানি থাকার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকেই। ৯১ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে স্যান্টনার লেগ বিফোরের ফাঁদে ফেললে সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ওপেনারকে।

এরপর বাকিরাও খুব বেশি লম্বা সময় থিতু হতে পারেননি। শাই হোপকে ৩৭ রানে বোল্ট তালুবন্দি করালে সেভাবে আর প্রতিরোধ দিতে দেখা যায়নি কাউকে। রোস্টন চেজ ১৮ ও অ্যাম্ব্রিস ১৮ রানে কিছুক্ষণ চেষ্টা করেছিলেন বুক চিতিয়ে লড়াই করতে। কিন্তু হ্যানরি ও গ্র্যান্ডহোম তাদের ফেরালে আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ হয় প্রতিরোধ।

কিউইদের পক্ষে ২৪ রানে ৫৭ রানে তিনটি উইকেট নেন ম্যাট হ্যানরি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নিল ওয়াগনার। একটি নেন মিচেল স্যান্টনার। ম্যাচসেরা হন নিল ওয়াগনার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম