১০ বছর পর ক্যারিবিয়ান সফরের সুযোগ পেলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ১০:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১১:০৮

অনেক দিন ধরে ঝুলে ছিল শ্রীলঙ্কার ক্যারিবিয়ান সফর। অনেক দিন ধরে ঝুলে ছিল শ্রীলঙ্কার ক্যারিবিয়ান সফর। সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হলেও সাদা পোশাকের ক্রিকেটে প্রায় ১০ বছর ধরে সেখানে কোনও ক্রিকেট খেলেনি লঙ্কানরা। এবার সেই আক্ষেপ পূরণ করতে যাচ্ছে দিনেশ চান্ডিমালরা। তিন টেস্টের সিরিজ খেলতে আগামী বছরের মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে শ্রীলঙ্কা।

সোমবার সফরের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাতে প্রথমবারের মতো কেনসিংটন ওভালে টেস্ট খেলবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তিন টেস্ট খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল। বাকি দুটি টেস্টের ভেন্যু হলো- কুইন্স পার্ক ওভাল ও ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড।

ভবিষ্যৎ সফর সূচিতে অনেক দিন ধরেই ঝুলে ছিল এই সফর। তাই ২০০৮ সালের পর সেখানে সফর করতে যাচ্ছে শ্রীলঙ্কা। সবশেষ সিরিজে তাদের ফল ছিল ১-১ সমতা। যদিও সেবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জেতার স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা।

এর আগে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের অক্টোবরে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সোবার্স-টিসেরা ট্রফি ঘরে তুলেছিল লঙ্কানরা।

সফর-সূচি

প্রস্তুতি ম্যাচ- মে ৩০- জুন ১

প্রথম টেস্ট- জুন ৬-১০

দ্বিতীয় টেস্ট- জুন ১৪-১৮

তৃতীয় টেস্ট- জুন ২৩-২৭

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম