প্লে-অফে রিজার্ভ ডে, কুমিল্লার আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ২১:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০১:৪৩

শেষ দিকেই ঢাকার আবহাওয়ায় চোখ রাঙাচ্ছে বৃষ্টি! শেষ দিকে চলে এসেছে বিপিএল। অথচ এই শেষ দিকেই ঢাকার আবহাওয়ায় চোখ রাঙাচ্ছে বৃষ্টি! আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন ঢাকায় বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। কিন্তু বাইলজ অনুযায়ী এবার প্লে-অফ ম্যাচে কোনও রিজার্ভ ডে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ১২ ডিসেম্বরের ফাইনালে রিজার্ভ ডে রেখেছে বিপিএল কর্তৃপক্ষ।

এই অবস্থায় বিপাকে পড়েই নিয়ম পাল্টাতে চাইছে গভর্নিং কাউন্সিল। বৃষ্টির সম্ভাবনা থাকায় শুক্রবার মিরপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মাঠে না গড়ালে বাইলজের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো বাড়তি সুবিধা পাবে। তাই এই প্লে-অফে রিজার্ভ ডে রাখতে চারটি দলকেই চিঠি দিয়েছে গভর্নিং কাউন্সিল। যদিও জানা গেছে, বাকিরা এতে সম্মত হলেও এর বিপক্ষে আপত্তি তুলেছে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে! যদিও শেষ পর্যন্ত আসলে কী হয় সেটাই এখন দেখার।

শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বৃষ্টিতে ম্যাচটি কোনও কারণে অনুষ্ঠিত না হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা কুমিল্লা সরাসরি ফাইনালে চলে যাবে। তাতে না খেলেই কপাল পুড়বে ঢাকা ডায়নামাইটসের। কেননা কুমিল্লার চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে তাদের অবস্থান দুই নম্বরে।

অন্যদিকে এলিমিনেটরে খেলা দুটি দলও সমস্যার মুখে পড়বে। একই দিন শুক্রবার দুপুরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা খুলনা টাইটানসের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে ম্যাচটি না হলেও খুলনার পয়েন্ট ১৫ হওয়ায় সরাসরি দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে। সেক্ষেত্রে ম্যাচ না খেলেই কপাল পুড়বে রংপুর রাইডার্সের।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম