এককভাবে ২০২৩ বিশ্বকাপ আয়োজন করবে ভারত

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২

২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। আইসিসির সভা শেষে ব্যতিক্রমী সব সিদ্ধান্তই আসছে একের পর এক। সবগুলোতে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম। আপাতদৃষ্টিতে মোড়লগিরির অবসান মনে হলেও বিসিসিআইয়ের দাপটে সেটা মনে হচ্ছে কই? তেমনই এক দাপুটে সিদ্ধান্তে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ২০২১ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটাও আয়োজন করবে এককভাবে।

এর আগে সহযোগী হিসেবে বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারত ছিল সহযোগী আয়োজক। এবারই প্রথম এককভাবে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করবে তারা। সোমবার তাদের বিশেষ সভা শেষে এমন সিদ্ধান্তের কথাই জানানো হয়।

এদিকে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের সঙ্গে অভিষেক টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  ইতোপূর্বে বাংলাদেশের সঙ্গেও অভিষেক টেস্ট খেলেছিল দেশটি।

আইসিসির সভায় আরও একটি আশ্চর্যজনক পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন ফরম্যাটে ভারতের এফটিপি প্রস্তাব। যা সর্বসম্মতিক্রমে গ্রহণও করেছে আইসিসি। যাতে কিনা ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেই বেশি বেশি টেস্ট খেলার কথা জানিয়েছে! ফলে আগের তিন মোড়লের জায়গায় এবার প্রভাব খাটাবে চার মোড়ল!

অবশ্য এর পেছনে রয়েছে আইসিসি প্রস্তাবিত আর্থিক মডেল। আইসিসির আগের পরিকল্পনায় খুশি ছিল না ভারত। নানাভাবে চেষ্টাও করেছিল তারা।  শেষ পর্যন্ত তা না হওয়ায় এবার সম্প্রচার স্বত্ব দিয়ে আরও অর্থ উপার্জনে নতুন ফন্দি আঁটলো ভারতীয় ক্রিকেট বোর্ড!  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম