উইকেট নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬

মিরপুরের উইকেটকে জঘন্য বলেছিলেন তামিম বিপিএলে মিরপুরের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল।  উইকেট তার কাছে মনে হয়েছিল ‘জঘন্য’। তামিমের এমন আচরণ অবশ্য মেনে নিতে পারেনি বিসিবি। সরাসরি কারণ দর্শাতে চিঠি পাঠানো হয়। আর  বৃহস্পতিবারই শৃঙ্খলা কমিটির কাছে দ্বারস্থ হয়ে এর জবাবে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।

তামিমের শব্দ চয়ন নিয়েই ছিল বিসিবির যত আপত্তি। ২ ডিসেম্বরের সেই ম্যাচ শেষে এমন মন্তব্যের পর শৃঙ্খলা কমিটির কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তামিম। শুনানির পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার আসলে আরও ভালো শব্দ প্রয়োগ করা উচিত ছিল। তারা আমার শব্দ প্রয়োগ নিয়েই আপত্তি জানিয়েছে। আমিও বিষয়টিতে তাদের সঙ্গে একমত হয়েছি। আসলে এ প্রসঙ্গে আমার ভিন্ন কোনও শব্দ প্রয়োগ করা উচিত ছিল, হয়ত ঠিকমতো সেটা পারিনি।’

উইকেটকে জঘন্য বলার পর তামিমকে কথা শুনতে হয়েছে কমিটির কাছে। কমিটি তাকে জানায়, ‘বিসিবি আমাদের অভিভাবক। আর এই ভেন্যু, উইকেট ও আউটফিল্ড সবই আমাদের সম্পদ। সে হিসেবে তারা আমাকে মনে করিয়ে দিয়েছে আমি একজন জাতীয় ক্রিকেটার। তাই ভবিষ্যতে এ নিয়ে সতর্ক থাকবো।’

ঢাকা পর্বের শেষ দিকে উইকেট নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছিলেন। হাই স্কোরিং ম্যাচ হওয়াতে উইকেট নিয়ে ছিল এমন মন্তব্যের ছড়াছড়ি। তামিম ছাড়া এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ব্রেন্ডন ম্যাককালাম ও মাশরাফি বিন মুর্তজা।

আজকে শুনানিতে অংশ নেবেন বলে টি-টেন লিগে খেলতে ফ্লাইটের সময় পেছান তামিম। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন দেশ সেরা এই ওপেনার।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম