টি-টেন লিগে সাকিবদের জয়

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩০

টি-টেন লিগে সাকিবদের জয় (ছবি- টুইটার) ক্রিকেটের নতুন ফরম্যাট হিসেবে শুরু হয়েছে টি-টেন লিগ। আর উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে সাকিব আল হাসানদের দল কেরালা কিংস। ৮ উইকেটের জয় দিয়ে যাত্রা শুরু করেছে এয়োইন মরগানের নেতৃত্বাধীন দল কেরালা। সাকিব ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ছিলেন মিতব্যয়ী।

টসে হেরে শুরুতে ব্যাট করে বেঙ্গল টাইগার্স। তারা ১০ ওভারে ১ উইকেটে সংগ্রহ করে ৮৬ রান। আন্দ্রে ফ্লেচার ২৪ বলে অপরাজিত থাকেন ৩২ রানে। সঙ্গে ডেভিড মিলার অপরাজিত ছিলেন ৯ বলে ১৭ রানে।

খেলতে নেমে তাদের শুরুটা ছিল ধীর গতির। পরে অবশ্য ধীরে ধীরে রানের গতি বাড়ে। তাদের উদ্বোধনী জুটি টিকে ছিল ৫৬ রান পর্যন্ত। অষ্টম ওভারে ওয়াহাবের বলে ফিরে যান জনসন চার্লস। চার্লস বিদায় নেন ২৭ বলে ৩৩ রান করে।

কেরালা কিংসের হয়ে সাকিব একটি মাত্র ওভার করার সুযোগ পান। কোনও উইকেট না পেলেও ছিলেন মিতব্যয়ী। তার ৪ ডটের ওভারে রান ছিল মাত্র ৫। এছাড়া ফিল্ডিং করেছেন দারুণ নৈপুণ্যে। ম্যাচ শেষে সেরা ফিল্ডারের পুরস্কারও জিতেছেন।

লক্ষ্য তাড়া করতে নামা কেরালার ব্যাটিং ছিল আরও বিধ্বংসী। ২ উইকেট হারালেও ৮ ওভারে জয় নিশ্চিত করে কেরালা। দলের পক্ষে একাই ৬৬ রান তুলে জয় নিশ্চিত করেন পল স্টার্লিং আর ১১ রানে অপরাজিত ছিলেন পোলার্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম