মুনরোর রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৬:২১

টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছেন তিনটি সেঞ্চুরি আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলেছিলেন কলিন মুনরো। যদিও সেই ইনিংস লম্বা হয়নি, সেঞ্চুরির আগে ফিরে যান সাজঘরে। তবে শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন অনন্য কীর্তি। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন সেঞ্চুরির মালিক এখন মুনরো। তার সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১১৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।  এই জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ১৯৯৯ সালের পর এই প্রথম নিউজিল্যান্ড সফর জয় ছাড়া শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ।

গত বছর মুনরোই টি-টোয়েন্টিতে গড়েছিলেন আরেকটি কীর্তি। টি-টোয়েন্টিতে এক বছরে দুটি সেঞ্চুরি করেছিলেন প্রথম ব্যাটসম্যান হিসেবে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তিনটি সেঞ্চুরির মালিক হলেন কিউই ওপেনার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন দু্ই কিউই ওপেনার মুনরো ও মার্টিন গাপটিল। উদ্বোধনী জুটিতে মাত্র ৬৯ বলে স্কোরবোর্ডে জমা হয় ১৩৬ রান। মুনরো এক প্রান্তে ঝড়ো গতিতে রান তুলতে থাকলেও তার সঙ্গী গাপটিলকে ৬৩ রানে গ্লাভসবন্দি করান রায়াড এমরিট। গাপটিলের ৩৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়। মাঝে ৩টি উইকেট পড়লেও মুনরোর ব্যাটের তাণ্ডব থামেনি।  মাত্র ৫৩ বলে ৩ চার ও ১০ ছক্কায় ১০৪ রান করে তিনি ফেরেন শেষ ওভারে। আর নিউজিল্যান্ডও পেয়ে যায় ৫ উইকেটে ২৪৩ রানের বিশাল সংগ্রহ।

জবাবে আগের মতোই ছন্দহীন ছিল ক্যারিবীয়দের ব্যাটিং। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। ফ্লেচার ফিরে যাওয়ার পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেনি, তাই ১৬.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১২৪ রানে! ২১ রানে ৩ উইকেট নিয়ে টিম সাউদি নিউজিল্যান্ডের সেরা বোলার। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম