নিউজিল্যান্ডকে জেতালেন গাপটিল

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ১৫:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৬:১০

৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার গাপটিল বৃষ্টি পিছু ছাড়ছে না পাকিস্তান-নিউজিল্যান্ডের। সিরিজে এ নিয়ে দ্বিতীয়বার হানা দিয়েছে বৃষ্টি। তাতে অবশ্য লাভ হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডেরই! দ্বিতীয় ওয়ানডেতেও সফরকারী পাকিস্তানকে ডিএলএস মেথডে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করা পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ছিল ব্যর্থ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান তুলে সফরকারীরা। শুরুতে ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন বলেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। পুঁজিটা লড়াইয়ের জন্যে যথেষ্ট হলেও তা সম্ভব হয়েছে মোহাম্মদ হাফিজ (৬০), শাদাব খান (৫২) ও শেষ দিকে হাসান আলীর ৫১ রানের ইনিংসে ভর করে।

এরপর নিউজিল্যান্ড খেলতে নামলে খেলার মাঝপথেই নামে বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা শুরু হয় দুই ঘণ্টা দেরিতে। তখন লক্ষ্য ২৪৭ রান থেকে নেমে আসে ২৫ ওভারে ১৫১ রানে। ফলে ১১ ওভারে আর ৮৭ রান প্রয়োজন পড়ে স্বাগতিকদের। আর তাদের হয়ে ঝড় বইয়ে দেন ওপেনার মার্টিন গাপটিল। ৭১ বলে ৫ চার ও ৫ ছয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন গাপটিল। সঙ্গে ৪৫ রানে অপরাজিত ছিলেন রস টেলর। গাপটিল এতই বিধ্বংসী ছিলেন যে হাসান আলীকে পেলেই ছয় মেরেছেন বেশ কয়েকবার। তার বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ বল বাকি থাকতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম