ডোপ পাপের শাস্তি পেলেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১১:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:০১

অলরাউন্ডার ইউসুফ পাঠান

নিজের অজান্তে নিষিদ্ধ ডোপ শরীরে প্রবেশ করেছিলেন ইউসুফ পাঠানশক্তিবর্ধক হিসেবে নয়, শুধু মাত্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে রক্ষা পেতে টারবুটালাইন ব্যবহার করেন ভারতীয় অলরাউন্ডারকিন্তু ডোপ বিরোধী সংস্থা ওয়াডার তালিকায় এই পদার্থ নিষিদ্ধ থাকায় পাঠানকে ৫ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডতবে এই নিষেধাজ্ঞার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছেসেই হিসেবে তার নিষেধাজ্ঞা শেষ হবে এই মাসের ১৪ জানুয়ারি

হঠাৎ করে ডোপ পাপের বিরুদ্ধে শক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার প্রমাণ হিসেবে দেখা যেতে পারে ইউসুফ পাঠানের এই ঘটনা। অনিচ্ছাকৃতভাবে তিনি ওই দ্রব্য ব্যবহার করেছিলেন।  সাধারণত কফ সিরাপে পাওয়া যায় এই দ্রব্য। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় গত বছরের ১৬ মার্চ। পরীক্ষার পরই তিনি ডোপ টেস্টে পজেটিভ হন। বিসিসিআই পাঠানের বক্তব্যে সন্তুষ্ট হওয়ায় তার প্রতি খানিকটা সদয় ছিল। যার শাস্তি কার্যকর হিসেবে দেখানো হয় ১৫ আগস্ট থেকে।

ভারতীয় বোর্ড অবশ্য পাঠানকে ওষুধ সেবনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরের আগে এ বছর রঞ্জি ট্রফিতে বারোদার হয়ে দুটি ম্যাচ খেলেছেন পাঠান। মধ্যপ্রদেশের বিপক্ষে ১১১ ও ১৩৬ রান করেন। ৩৫ বছর বয়সী এই তারকা ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম