যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৬

ভারতের ব্যাটিং অর্ডারের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়ার বোলাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় দিনে জয় পেয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাঅস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছে ভারতদিনের অপর ম্যাচে কেনিয়াকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডকে উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২০৭ রান তুলে আয়ারল্যান্ড। তাদের ওপেনার গ্র্যাসি ৭৫ রান তুললেও বাকিরা ছিলেন ব্যর্থ। লঙ্কানদের হয়ে অধিনায়ক কামিন্দু মেন্ডিস ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন সফল।

শ্রীলঙ্কার জয়ে ম্যাচসেরা হন লাকশান। জবাবে শ্রীলঙ্কা শুরুতেই হোঁচট খেয়েছিল। ৪ রানে প্রথম উইকেট হারানোর পর এক পর্যায়ে ৫১ রানে হারিয়ে বসে ৩ উইকেট। তবে ওপেনার ধনঞ্জয় লাকসানই ছিলেন ম্যাচ জয়ের নায়ক। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। লাকশান ১০১ রানে অপরাজিত ছিলেন আর ৭৪ রানে অপরাজিত ছিলেন বল হাতে সফল কামিন্দু মেন্ডিস। ম্যাচসেরা হন লাকশান।

অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে। অধিনায়ক ভ্যান টোন্ডার ছিলেন বেশি আগ্রাসী। বিদায় নেওয়ার আগে করেন ১৪৩ রান। জবাবে প্রোটিয়া বোলারদের প্রতিরোধে ৭ উইকেটে ১৭২ রান তুলতে পারে কেনিয়া। সর্বোচ্চ ৪১ রান আসে জাসরাজ কুন্ডির ব্যাট থেকে।

দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে সেভাবে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারত টসে জিতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রানের সংগ্রহ গড়ে। ওপেনিং জুটিতে আসে ১৮০ রান। ওপেনার পৃথ্বি শ ছিলেন সর্বোচ্চ স্কোরার। যদিও ৯৪ রানে বিদায় নিতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। আরেক ওপেনার মানজোত কালরা ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। বিদায় নেওয়ার আগে করেন ৮৬ রান।  অসিদের পক্ষে ৬৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস।

জবাবে অস্ট্রেলিয়া ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। ওপেনার এডওয়ার্ডসের ৭৩ রানই ছিল সর্বোচ্চ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে গুটিয়ে যায় ২২৮ রানে।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শিবরাম মাভি ও কামলেশ নাগারকোটি।  ম্যাচসেরা হন অধিনায়ক পৃথ্বি শ। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম