শেষ আটে নাদাল

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ১৬:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:২৮

শেষ আট নিশ্চিত করেছেন বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা নাদাল অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টাইন তারকা ডিয়েগো শোয়ার্টজমানকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।

নাদাল জয় পেয়েছেন ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩ গেমে। ২৪তম বাছাই শোয়ার্টজমানকে হারাতে নাদাল সময় নিয়েছেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। শেষ আটে মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিচের।

লড়াই হওয়াতে বেশ উপভোগ করেছেন নাদাল। বন্ধুকে প্রতিপক্ষ পেয়ে ভিন্ন অনুভূতি জানালেন ম্যাচ শেষে, ‘যুদ্ধটা ভালোই হয়েছে। সে আমার ভালো একজন বন্ধু।’

এই মৌসুমে তার কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছিল শোয়ার্টজমানকে। ম্যাচে তার প্রমাণও দেওয়ার চেষ্টাও করেছিলেন তার প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই বাধা উতরে যেতে সমস্যা হয়নি নাদালের, ‘২০১৮ সালে আমার খেলা ম্যাচগুলোর মাঝে সবচেয়ে বড় ম্যাচ ছিল এটা। বলতে গেলে আমার আত্মবিশ্বাসকে ভিন্নভাবে সহয়তা করবে এই ম্যাচ। যার মাধ্যমে জানতে পারলাম আমি ৪ ঘণ্টা কোর্টে প্রতিরোধ দিতে পারি।’  

অপর দিকে মেয়েদের এককে শেষ আট নিশ্চিত করেছেন র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ক্যারোলিন ওজনিয়াকি। ২০তম বাছাই ম্যাগডালেনা রাইবারিকোভাবে হারিয়েছেন সহজেই। হারিয়েছেন ৬-৩, ৬-০ গেমে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম