নেইমারহীন পিএসজির হার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১২:৪৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৩:০০

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। দিনটি পিএসজির ছিল না। একই দিনে ছিলেন না নেইমার, তার সঙ্গে এই ম্যাচে চোট পেয়ে বাইরে চলে যান কিলিয়ান এমবাপ্পে।  দ্বিতীয়ার্ধে দানি আলভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সেই হতাশা আরও চেপে বসে। এমন ম্যাচে লিওঁর কাছে ২-১ গোলে হেরেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

লিওঁর মাঠে দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে পিএসজি। নেবিল ফেকরির গোলে এগিয়ে যায় লিওঁ। যদিও বিরতির আগে লেভিন কুরজাওয়ার গোলে সমতায় ফিরতে পারে পিএসজি।

এর ৩০ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় তারা। এনদোম্বেলেকে ফাউল করে মাঠ ছাড়েন আলভেস।  এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হলে সুযোগ কাজে লাগায় লিওঁ।  শেষ দিকে অতিরিক্ত সময়ে ডিপাইয়ের গোলে ২-১ স্কোর নিয়ে মাঠ ছাড়ে লিওঁ।

হারার পরেও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি।  সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিওঁ।  লিগে শীর্ষে থাকা পিএসজির এটি দ্বিতীয় হার।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম