লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১০:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১১:১৯

ফাইনালে ম্যানসিটি পেপ গার্দিওলার অধীনে এই প্রথম কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। লিগ কাপে ব্রিস্টল সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানসিটি।

প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে ছিল সিটি। এরপর দ্বিতীয় লেগে দলের হয়ে গোল করেন লেরয় সানে (৪৩ মিনিট), সার্হিও আগুয়েরো (৪৯) ও কেভিন ডি ব্রুইন (৯০+৬ মিনিট)। এই মৌসুমে তিনটি গোলের সঙ্গে দলের হয়ে ৩টি গোল বানিয়ে দিয়েছেন লেরয়।  বল দখলে দুই অর্ধে দাপট ছিল ম্যানসিটির। গোল দিতে শট নেওয়া হয়েছিল ২৮টি। যার মধ্যে ৬টি লক্ষ্য বরাবর থাকলেও জালে পৌঁছেছে তিনটি। 

ব্রিস্টল সিটিও কম যায়নি। ৬৪ মিনিটে ও শেষ দিকে আরেকটি গোল করে প্রতিপক্ষকে ভয় পাইয়ে দিয়েছিল কিছুটা।

আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালে খেলবে ম্যানসিটি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম