যুব বিশ্বকাপের সেমিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩

প্রোটিয়াদের হারিয়ে শেষ চারে পাকিস্তান যুব দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান যুব দল।  বুধবার কোয়ার্টার ফাইনালে তারা প্রোটিয়াদের ৩ উইকেটে হারিয়েছে।  এই হারের পর প্লেট পর্বে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানে পঞ্চমস্থান অর্জনের জন্যে খেলবে প্রোটিয়ারা।

এদিন শুরুতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের ৯ উইকেটে ১৮৯ রানে আটকে দেয় পাকিস্তান। টপ অর্ডারের কেউই দাঁড়াতে পারেনি। বরাবরের মতো পাকিস্তানের বোলিং আক্রমণে ছিলেন মোহাম্মদ মুসা ও শাহীন শাহ আফ্রিদি। মুসা ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আফ্রিদি নিয়েছেন ২ উইকেট।

জবাবে প্রোটিয়ারাও চাপে ফেলে দিয়েছিল পাকিস্তানকে। এক পর্যায়ে ৯৫ রানে ৪ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।  তবে পাকিস্তানের হয়ে আলী জায়রাব একাই প্রতিরোধ গড়ে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ১১১ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।  

নাইম্যান্ড ছিলেন প্রোটিয়াদের হয়ে সফল। ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সঙ্গে ছিল একটি মেইডেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম