আফগানদের থামিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৮, ১২:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১২:৫৭

৬ উইকেটে জিতে ফাইনালে অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপেও হুঙ্কার দিয়ে যাচ্ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বড়দের পদাঙ্ক অনুসরণ করে জন্ম দিতে যাচ্ছিল আরেকটি রূপকথার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়ে অপেক্ষায় ছিল শেষ ধাপটির। অথচ শেষ চারেই তাদের সেই রূপকথার ইতি টেনে দিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।  অসিরা ৬ উইকেটে জিতে নাম লিখিয়েছে ফাইনালে।

মাউন্ট মাঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটি কাজে আসেনি আফগানদের। অসি বোলিংয়ে ১৮১ রানে গুটিয়ে গেছে ‘পুঁচকে’ তকমা পাওয়া দলটি। মিডিয়াম পেসার জোনাথন মারলোর ৪ উইকেট শিকারে ধস নামে আফগানিস্তানে। উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম আলীর ৮০ রানই ছিল সর্বোচ্চ।

তবে এত কম রানে গুটিয়ে যাওয়ার পরেও হাল ছাড়েনি আফগানরা। নির্ভর করেছিল রহস্য স্পিনার মুজিব জাদরানের ওপর। এই স্পিনারই রবিবার ডাক পেয়েছেন আইপিএলে। নিজের ঘূর্ণিজাদুর প্রমাণ দিয়েছেন এই ম্যাচেও। ওপেনার ব্রায়ান্টকে দলীয় ২৬ রানে ফিরিয়ে স্বস্তি দিয়েছিলেন দলকে। যদিও পরের আক্রমণগুলো ছিল নখদন্তহীন!

ওপেনার এডওয়ার্ডসের ৭২ রানের সুবাদেই জয়ের মঞ্চ তৈরি হয় অস্ট্রেলিয়ার। ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন অসি ওপেনার জ্যাক এডওয়ার্ডস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম