আইপিএলে দল পাননি যারা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৮, ১৩:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৪৫

দল পাননি মালিঙ্গা রবিবার শেষ হয়েছে আইপিএল নিলাম। দুই দিনের এই নিলামে অপ্রত্যাশিত ঘটনার যোগান ছিল বেশি। তারকা অনেক ক্রিকেটারই দাম পাননি ভালো। আবার অনেক তারকা ক্রিকেটারকে ডাকেনি কোনও দল! ক্রিস গেইলও প্রথম দিনে ছিলেন অবিক্রিত। দ্বিতীয় দিনে যদিও দল পেয়েছেন শেষ বেলায়। তবে অভাগাদের তালিকায় নাম লিখিয়েছেন অনেক বড় তারকা। যেমন লাসিথ মালিঙ্গাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনও দল!

মালিঙ্গার ভিত্তি মূল্য ছিল এক কোটি রুপি। বার বার নিলামে ডাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি সাড়া দেননি তার নামে। একইভাবে অবিক্রিত থেকেছেন দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল, ডেল স্টেইন ও হাশিম আমলা!

ভারতীয় ইশান্ত শর্মাকেও কেনার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এমন তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিলও!

ইংলিশ তারকাদের মাঝে এই তালিকায় রয়েছেন অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো ও এয়োইন মরগান। এই তালিকায় আরও আছেন থিসারা পেরেরা, টম ল্যাথাম, নাথান লায়ন ও অ্যালেক্স হ্যালসের মতো তারকা ক্রিকেটার।   
বিদেশি উল্লেখযোগ্য তারকাদের মাঝে দল পাননি যারা-

কাইল অ্যাবট, কেসরিক উইলয়ামস, ডেভিড ওয়াইস, ঝাই রিচার্ডসন, ম্যাট হ্যানরি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ডেভিড উইলি, রোভম্যান পাওয়েল, জন হ্যাস্টিংস, অ্যাস্টন অ্যাগার, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, নিরোশান ডিকবিলা, লেন্ডল সিমন্স, জেমস ফকনার, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রি, ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম