১০ ইনিংস পর ওপেনিংয়ে ৫০ এর বেশি রানের জুটি গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবাল আগ্রাসী ভঙ্গিতে রান তুললেও ফিরে গেছেন হাফসেঞ্চুরি করেই! বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।
১৬তম ওভারে দিলুরুয়ান পেরেরার স্পিনে পরাস্ত হন তামিম। পা বাড়িয়ে খেলার চেষ্টা করলেও ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্টাম্পে।
এর আগে দারুণ সূচনা করে বাংলাদেশ। স্পিন সহায়ক চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে পার করে ৫০ রান। তামিম ইকবাল মাত্র ৪৬ বলে দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। ১৪.১ ওভারে একটি রান নিয়ে পূরণ করেন হাফসেঞ্চুরি। উল্টো দিকে সাবধান থেকেই খেলছেন ইমরুল কায়েস। ব্যাট করছেন ২৩ রানে।
এই অবস্থায় দুই ওপেনারের জুটি লম্বা হওয়াতে চিন্তার ভাঁজ পড়তে থাকে লঙ্কান শিবিরে। তাই ১৩ তম ওভারে অভিজ্ঞ হেরাথকে আনান অধিনায়ক চান্ডিমাল। হেরাথ না পারলেও পেরেরা এনে দেন সাফল্য।








