বাংলাদেশের শতরান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১১:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১১:২০

ইমরুল কায়েস। ফাইল ছবি। ১০ ইনিংস পর ওপেনিংয়ে ৫০ এর বেশি রানের জুটি গড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবাল আগ্রাসী ভঙ্গিতে রান তুললেও ফিরে গেছেন হাফসেঞ্চুরি করেই! বাংলাদেশের সংগ্রহ ২২.৩ ওভারে ১ উইকেটে ১১২ রান।

দুই ওপেনারের জুটি লম্বা হওয়াতে চিন্তার ভাঁজ পড়তে থাকে লঙ্কান শিবিরে। তাই ১৩ তম ওভারে অভিজ্ঞ হেরাথকে আনান অধিনায়ক চান্ডিমাল। হেরাথ না পারলেও পেরেরা এনে দেন সাফল্য।  ১৬তম ওভারে দিলুরুয়ান পেরেরার স্পিনে পরাস্ত হন তামিম। পা বাড়িয়ে খেলার চেষ্টা করলেও ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্টাম্পে।

এর আগে দারুণ সূচনা করে বাংলাদেশ। স্পিন সহায়ক চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে পার করে ৫০ রান। তামিম ইকবাল মাত্র ৪৬ বলে দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। ১৪.১ ওভারে একটি রান নিয়ে পূরণ করেন হাফসেঞ্চুরি। উল্টো দিকে সাবধান থেকেই খেলছেন ইমরুল কায়েস। ব্যাট করছেন ৩৫ রানে।  তামিমের মঞ্চ গড়ে দেওয়া ফিফটিতে দ্রুতই শত রানের দেখা পায় স্বাগতিকরা।  ইমরুলের সঙ্গে জুটি গড়ছেন মুমিনুল হক।  ব্যাট করছেন ২৩ রানে।  তাদের ব্যাটেই ২০তম ওভারে আসে দলীয় শত রান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম