ষষ্ঠ হয়েই ‍যুব বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৮, ১২:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১২:১০

প্রোটিয়াদের কাছে হেরে গেছে বাংলাদেশ যুব দল। যুব বিশ্বকাপের প্লে অফে ষষ্ঠ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। দক্ষিণ আফ্রিকার কাছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৮ উইকেটে হেরেছে যুবারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ খুব বেশি পুঁজি সংগ্রহ করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় ৪১.৪ ওভারে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় সাইফ হাসানের দল। ৩৩ রানেই হারায় ৫ উইকেট! যদিও আফিফ হোসেনের ৬৩ ও শাকিল হোসেনের ৬১ রানের দায়িত্বশীল ইনিংস মান বাঁচিয়েছে যুবাদের। শেষ দিকে টিপু সুলতান অপরাজিত ছিলেন ১৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে জোন্স ৫টি উইকেট নেন। ৩টি নেন এমনায়াকা।

জবাবে খেলতে নামলে দক্ষিণ আফ্রিকা ৩৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অধিনায়ক ভ্যান টোন্ডার ৮২ আর রোলফস ৪৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচসেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া জোন্স।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম