কোহলির সেঞ্চুরিতে জয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৮

টেস্টের পর ওয়ানডেতে দারুণ শুরু ভারতের। দক্ষিণ আফ্রিকাকে বড় পুঁজি পাইয়ে দিতে ১২০ রানের মারকুটে ইনিংস খেলেছিলেন ফাফ দু প্লেসিস। তার সেই ইনিংসকে ব্যর্থতায় পরিণত করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোহলির ৩৩তম ওয়ানডে সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে ৬ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতকে বেশি বেগ পেতে হয়নি। শুরুতে ৬৭ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু অধিনায়ক কোহলি ও আজিঙ্কা রাহানের জুটিই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে ভারতকে। রাহানে ৭৯ রানে ফেরেন দলীয় ২৫৬ রানে। তাকে তালুবন্দি করান আন্দিলে ফেলুকোয়ায়ো। রাহানের ৮৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছয়। ফেলুকোয়ায়োর বলেই দলীয় ২৬২ রানে ফেরেন কোহলি। ফেরার আগে ১১৯ বলে ১১২ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। তাতে ছিল ১০টি চার। শেষ দিকে ৪৫.৩ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন পান্ডিয়া (৩) ও মহেন্দ্র সিং ধোনি (৪)।

এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে আলো ছড়িয়েছেন শুধু অধিনায়ক প্লেসিস। তার ১২০ রানের ইনিংসেই ৮ উইকেটে ২৬৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা। এছাড়া শেষ দিকে ক্রিস মরিস ৩৭ ও আন্দিলে ফেলুকোয়ায়ো অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে পুঁজি সমৃদ্ধ করে দেন প্রোটিয়াদের।

ভারতের পক্ষে তিনটি উইকেট নেন কুলদিপ যাদব। দুটি নেন যুবেন্দ্র চাহাল। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক কোহলি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম