এক টেস্টে সবচেয়ে বেশি রান মুমিনুলের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৫

বড় ইনিংসের পথেই রয়েছেন মুমিনুল। ‘ইতিহাস’ কিছুটা হলেও পরিবর্তন করলেন মুমিনুল হক।  বাংলাদেশের ব্যাটসম্যানদের দুই ইনিংসে ভালো করার রেকর্ড খুব একটা নেই।  তার ব্যতিক্রমটা করে দেখালেন মুমিনুল হক।  চট্টগ্রামে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।  আর তাতেই তামিমকে টপকে এক টেস্টে সবচেয়ে বেশি রান করার কীর্তিটা নিজের করে নিয়েছেন।

চট্টগ্রামে মুমিনুলের ১৭৬ রানের ওপর ভর করেই বাংলাদেশ ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল।  দ্বিতীয় ইনিংসে দলের হার বাঁচাতে বড় ইনিংসের পথেই আছেন এই লিটল মাস্টার।

সর্বাধিক রানের তালিকায় পৌঁছাতে ৫৫ রান দূরে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন মুমিনুল।  পঞ্চম দিনে ১৮ রানে অপরাজিত থাকা মুমিনুল খুব সহজেই ৫৫ রানের দেখা পেয়ে যান।  লাহিরু কুমারার একটি বল মিড উইকেটে ঠেলে দিয়েই এই মাইলফলকে পৌঁছান তিনি।  শেষ পর্যন্ত ১০৫ রানে থামেন মুমিনুল। তার আগে অবশ্য দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম দুই ইনিংসে মিলে করেছিলেন ২৩১ রান। রবিবার তাকে টপকে শীর্ষ স্থানে পৌঁছালেন মুমিনুল।  

বাংলাদেশের তিন ব্যাটসম্যানের একটি করে ডাবল সেঞ্চুরি আছে।  এক ইনিংসে মুশফিকের ডাবল সেঞ্চুরি থাকলেও পরের ইনিংসে ব্যাট করতে পারেননি বলে এই তালিকাতে তিনি নেই।  অন্য দুই ব্যাটসম্যান তামিম ও সাকিব দু’জনই এক টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকাতে আছেন।

এক টেস্টে বেশি রান নিয়েছেন যারা 

নাম

প্রতিপক্ষ

সাল

প্রথম ইনিংস

দ্বিতীয় ইনিংস

সর্বোচ্চ

মোট রান

মুমিনুল হক

শ্রীলঙ্কা

২০১৮

১৭৬

১০৫

১৭৬

২৮১

তামিম ইকবাল

পাকিস্তান

২০১৫

২৫

২০৬

২০৬

২৩১

সাকিব আল হাসান

নিউজিল্যান্ড

২০১৭

২১৭

২১৭

২১৭

মোহাম্মদ আশরাফুল

শ্রীলঙ্কা

২০১৩

১৯০

২২

১৯০

২১২

মুমিনুল হক

শ্রীলঙ্কা

২০১৩

১৮১

২২*

১৮১

২১২

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম