আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তাতে ফিরেছেন অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ থাকা বাঁহাতি পেসার ব্রায়ান ভিটোরি। ১২ মাস নিষিদ্ধ থাকার পর পুনরায় অ্যাকশনে শুধরে নেওয়াতেই দলে ফেরার সবুজ সঙ্কেত পেলেন এই তারকা।
ভিটোরি ছাড়াও ফিরেছেন ব্যাটসম্যান রায়ান বার্ল। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে থাকা এমপোফু, রায়ান মুরে ও ব্র্যান্ডন মাভুতাকে বাদ দেওয়া হয়েছে সিরিজ থেকে। সিরিজ শুরু হবে সোমবার থেকে।
জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমোন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ব্রায়ান ভিটোরি, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজারাবানি, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।
সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ৫ ফেব্রুয়ারি
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ ফেব্রুয়ারি
প্রথম ওয়ানডে: ৯ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে: ১১ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি
চতুর্থ ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি
পঞ্চম ওয়ানডে: ১৯ ফেব্রুয়ারি








