গাজী গ্রুপের প্রথম জয়, শেষ বলে জিতেছে প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭

গাজী গ্রুপের হয়ে ম্যাচসেরা হন অনিক ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২০ রানে হারিয়েছে গাজী গ্রুপ। অপর ম্যাচে খেলাঘরকে ১ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

শুরুতে টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বের। উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক বড় ভিত্তির রচয়িতা। ১১৮ বলে করেন ৯০ রান। যদিও নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে এই স্কোরেই ফিরতে হয় তাকে। অনিকের ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছয়। এছাড়া শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন ভাটিয়া। ৩৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ভারতীয় ব্যাটসম্যান।  শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন।

জবাবে শাইনপুকুরের টপ অর্ডারও জবাব দেয় সমাল তালে। কিন্তু ইনিংসগুলো লম্বা হতে দেয়নি গাজী গ্রুপের বোলাররা। রুবেল আহমেদ ও নাইম হাসানের বোলিং তোপে ২৫৯ রানে গুটিয়ে গেছে দলটি। ওপেনার সাদমান ইসলাম ৪০, সাব্বির হোসেন ৫৫, তৌহিদ হৃদয় ৫১ ও উদয় কল ৫৯ রান করে বিদায় নেন।

৩টি করে উইকেট নেন নাঈম হাসান ও রুবেল আহমেদ। দুটি নেন আবু হায়দার। ম্যাচসেরা হন অনিক।

অপর দিকে প্রাইম দোলেশ্বরের খেলায় ছিল রোমাঞ্চ। ৭ উইকেটে ১৯৯ রানে ইনিংস শেষ করা খেলাঘর এক পর্যায়ে জয়ের কাছেই ছিল। ১৯৭ রানে ৯ উইকেট তুলে নেয় প্রাইম দোলেশ্বরের। কিন্তু শেষ বলে এক রান নিয়েই জয় নিশ্চিত করে দলটি। তখন ক্রিজে ছিলেন মানিক খান ও নাসুম আহমেদ।

ম্যাচসেরা হন ৩৭ রানে ৪ উইকেট নেওয়া প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম