বগুড়ায় শুরু হলো দ্বিতীয় বিভাগ ক্রিকেট

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৭

লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। শুক্রবার সকালে বগুড়া শহীদ চাঁন্দু ষ্টেডিয়ামে এ লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এই লিগে ১৬টি দল অংশ নিচ্ছে।

লিগের প্রথম দিনের খেলায় বৃন্দাবনপাড়া ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে ডিউক মেমোরিয়াল ক্লাবকে। টসে জিতে ডিউক মেমোরিয়াল ক্লাব প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮রান করে। দলের পক্ষে অন্তু ২৮, খালিদ ২৪ ও জয় ২৫ রান করেন। প্রতিপক্ষের বোলার জাহিদ ৩টি এবং রিফাত ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বৃন্দবানপাড়া ক্রিকেট ক্লাব ২৪ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে। দলের পক্ষে বিপুল ৪৬ ও জাহিদ ১৬ রান করেন। প্রতিপক্ষের বোলার আপেল ৪টি ও তুষার ২টি উইকেট লাভ করেন। বৃন্দাবনপাড়া ক্রিকেট ক্লাবের বিপুল ম্যাচসেরা নির্বাচিত হন।

উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, নির্বাহী সদস্য জামিলুর রহমান জামিল, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ফরিদ, সহিদুল ইসলাম স্বপন, মাহমুদুন্নবী রাসেল, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, সংস্থার কাউন্সিলর ইমদাদুল হক রত্ন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম