বাংলাদেশে সাক্ষাৎকার দেওয়া পাইবাস এখন ওয়েস্ট ইন্ডিজে

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫

বাংলাদেশের কোচ থাকাকালীন সময়ে পাইবাস কোচ হতে গত ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)সাক্ষাৎকার দিয়েছিলেন রিচার্ড পাইবাস। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর এই পদ এখনও শূন্য। অথচ কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই তাকে বাগিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স ডিরেক্টর হয়ে সেখানে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক এই কোচ।

এর আগে এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরই ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন পাইবাস। ২০১৬ সালে চুক্তি নবায়ন না করে সেখান থেকে চলে এসেছিলেন। এরপর বাংলাদেশের কোচ হতে গত ডিসেম্বরে সাক্ষাৎকার দেন বিসিবিতে।কিন্তু এর আগেই নতুন পদ তৈরি করে তাকে চুক্তিবদ্ধ করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।  নতুন দায়িত্বে পাইবাস আগামী দুই বছর নির্বাচক, কোচ ও ক্যারিবিয়ানে সব পর্যায়ের ক্রিকেটে কাজ করবেন।

তাই পুরনো এই বোর্ডের সঙ্গে আবার যুক্ত হতে পেরে পাইবাস উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবেই, ‘নতুন সৃষ্ট এই পদে যোগ দিতে পেরে সত্যিই উচ্ছ্বসিত। আমি জিমি অ্যাডামসের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। একই সঙ্গে ক্রিকেটের বাইরের বিভাগগুলোর উন্নয়নেও কাজ করতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘এই সময়ে আমার লক্ষ্য থাকবে হাই পারফরম্যান্স সংশ্লিষ্ট বিষয়গুলোর উন্নয়ন। এছাড়া ক্যারিবিয়ানের প্রতিভা খুঁজে বের করতেও সহায়তা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম